মধ্যপ্রাচ্যে ইরানের তৈরি ড্রোনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বড় ধরনের প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকোল জানিয়েছেন, এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনীর মধ্যকার সংঘাত শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় এই ড্রোনগুলো কৌশলগতভাবে মোতায়েন করা হয়। মার্কিন কর্মকর্তাদের মতে, ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে খরচ সাশ্রয়ী উপায়ে শত্রু ড্রোন ধ্বংস করতেই এই বিশেষ ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে।
ড্রিসকোল আরও জানান, বর্তমানে প্রতিটি মেরোপস ইন্টারসেপ্টর ড্রোন তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৪ থেকে ১৫ হাজার ডলার। যদিও ইরানের শহীদ-১৩৬ ড্রোনের তুলনায় এই খরচ প্রায় দ্বিগুণ। বিশ্লেষকদের মতে, একটি ইরানি শহীদ ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৭ হাজার ডলারের কাছাকাছি।
রিপোর্টারের নাম 

























