ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বিএনপি ও জামায়াত কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় কৃষকদল নেতার মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত কৃষকদল নেতা তরু মুন্সি (৫৫) মারা গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরু মুন্সি গান্না ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এবং মাধবপুর গ্রামের মনছুর আলী মুন্সির ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান আলী।

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে মাধবপুর গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের একটি তালিম বৈঠক ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে। স্থানীয়রা জানান, ওহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জামায়াত কর্মীদের জমায়েত দেখে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে তরু মুন্সিসহ দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে তরু মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিকেলেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

সংঘর্ষে কৃষকদল নেতার পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দাবি, জামায়াতের কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। সংঘর্ষের পরবর্তী সময়ে গান্না ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বেশ কয়েকজন বিএনপি নেতার বাসভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা প্রথমে হামলা চালায় এবং এতে তাদেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামজুড়ে ভয়াবহ লোডশেডিং: বিপর্যয়ের মুখে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত

ঝিনাইদহে বিএনপি ও জামায়াত কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় কৃষকদল নেতার মৃত্যু

আপডেট সময় : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬