ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে অচলাবস্থা: ঝুঁকি উপেক্ষা করেই ইরানের তেল রপ্তানি বৃদ্ধি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেও ইরানের তেল রপ্তানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রণালির প্রবেশপথে বর্তমানে প্রায় এক হাজার জাহাজ আটকা পড়ে আছে, যার মধ্যে অন্তত ২০০টি তেলের ট্যাংকার। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার পরিমাণ দৈনিক প্রায় দুই কোটি ব্যারেল।

গত কয়েক দিন ধরে এই ব্যস্ততম জলপথে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত হলেও ইরানের তেলবাহী জাহাজগুলো সীমিত পরিসরে যাতায়াত করতে পারছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান আগের তুলনায় বেশি পরিমাণে তেল রপ্তানি করছে।

এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র। সংস্থাটির সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়ন অনুযায়ী, এই অঞ্চলের জলসীমায় হুমকির মাত্রা বর্তমানে ‘সংকটজনক’ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় শিশু-নারীসহ ১৪ জনের প্রাণহানি, উত্তেজনা তুঙ্গে

হরমুজ প্রণালিতে অচলাবস্থা: ঝুঁকি উপেক্ষা করেই ইরানের তেল রপ্তানি বৃদ্ধি

আপডেট সময় : ১১:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬