মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পরিধি বাড়ছে—এমন ধারণাকে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না, বরং এই অঞ্চলে মার্কিন সামরিক ও কৌশলগত সুবিধা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তা বিভ্রান্তিকর এবং হতাশাজনক। যদিও অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে, যা অনেক বিশ্লেষকের মতে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের বিষয়েও কথা বলেন তিনি। সাম্প্রতিক উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানির দাম প্রায় ৬০ সেন্ট পর্যন্ত বেড়েছে। তবে হেগসেথ আশ্বস্ত করেন যে, হরমুজ প্রণালীর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পেন্টাগন আগে থেকেই অবগত ছিল এবং পরিস্থিতি কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও সমালোচকরা প্রশ্ন তুলছেন, আগাম তথ্য থাকা সত্ত্বেও কেন এই উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 
























