ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নিলেন ইরানের শীর্ষ নেতৃত্ব

অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেহরানে আয়োজিত বার্ষিক আল-কুদস দিবসের মিছিলে সশরীরে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা। মিছিলে প্রেসিডেন্টের সঙ্গে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দেখা গেছে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ইরানের নেতারা নিরাপত্তার শঙ্কায় আত্মগোপনে রয়েছেন। তবে প্রকাশ্য রাজপথে এই মিছিলে অংশ নিয়ে ইরানি নেতারা সেই দাবির পাল্টা জবাব দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলের প্রতিবাদে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়।

উল্লেখ্য, সমাবেশ চলাকালীন তেহরানের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অনড় অবস্থানের জানান দিতে এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি সরব উপস্থিতি ছিল দেশটির রাজনৈতিক নেতৃত্বের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার মরণপণ লড়াই: স্পেনের সামনে উরুগুয়ে

তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নিলেন ইরানের শীর্ষ নেতৃত্ব

আপডেট সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬