ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

রমজান: সংযমের আলোকে আত্মিক পুনর্জাগরণ ও ঐতিহাসিক শিক্ষা

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাস রমজান কেবল সংযম আর ত্যাগের মাস নয়, এটি আত্মিক পরিশুদ্ধি এবং নৈতিক পুনর্জাগরণের এক সুবর্ণ সুযোগ। ইমাম আল-গাজ্জালী (র.) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ইহইয়াউ উলুমিদ্দীন’-এ সিয়ামকে তিনটি স্তরে ভাগ করেছেন, যার সর্বোচ্চ স্তর হলো অন্তরের সকল আসক্তি থেকে মুক্তি লাভ। ইবনে তাইমিয়্যা (র.) সিয়ামকে একটি বিশেষ অন্তরনির্ভর ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, সিয়াম গোপনে ভঙ্গ করা সম্ভব হলেও একজন প্রকৃত মুমিন তা করে না, কারণ এটি আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য নিদর্শন।

তার সুযোগ্য শিষ্য ইবনুল কাইয়্যিম (র.) বলেন, সিয়াম মানুষের নফসের প্রবলতা কমিয়ে অন্তরকে নম্র ও সংযত করে তোলে। এই আত্মসংযমই ব্যক্তি ও জাতির নৈতিক পুনর্জাগরণের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। যখন মুসলিম উম্মাহ রমজানের প্রকৃত চেতনাকে অন্তরে ধারণ করেছে, তখন তার সুস্পষ্ট প্রতিফলন ইতিহাসে দেখা গেছে; অরাজকতার অন্ধকার ভেদ করে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ভিত্তিক শাসন। রমজান মাসেই মুসলিমরা অর্জন করেছে অসামান্য সব বিজয়, যা আজও মুসলিম পুনর্জাগরণ ও অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস।

দ্বিতীয় হিজরিতে রমজান মাসে বদর প্রান্তরে নবী মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবাদের সংগ্রাম ছিল সামরিক অসমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত; তবে এর ফলাফল নির্ধারিত হয়েছিল নৈতিক ও মানসিক শক্তির ভিত্তিতে। সংযম ও দৃঢ়তায় গড়া আত্মশক্তি যে বিজয়ের আসল কারণ, বদর যুদ্ধ সেই সত্যের এক জ্বলন্ত প্রমাণ। অন্যদিকে, রমাদানে সংঘটিত মক্কা বিজয় প্রমাণ করেছে যে, প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও ন্যায়বোধই হলো প্রকৃত জয়ের পরিচয়। নবীজি (সা.) সাধারণ ক্ষমা ঘোষণা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা রমজানের আবহে নৈতিক শক্তির সর্বোচ্চ প্রকাশ।

সংযম মানুষকে মানবিক করে তোলে এবং নেতৃত্বকে ভারসাম্যপূর্ণ করে। অন্যদিকে, আত্মশুদ্ধিহীন ক্ষমতা বিপজ্জনক হতে পারে, কিন্তু নিয়ন্ত্রিত ক্ষমতা কল্যাণকর। অন্যকে শাসনের পূর্বশর্ত হলো আত্মশাসন; আর নেতৃত্বের পূর্বশর্ত হলো নফসের সংযম। বদরের দৃঢ়তা ও মক্কার ক্ষমাশীলতা কেবল অতীতের গৌরবগাথা নয়, এগুলো সমকালীন সমাজ বিনির্মাণের জন্য নৈতিক দিকনির্দেশনা প্রদান করে। তবে, দেশের বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে, ক্ষমতার পরিবর্তনেও অর্থনৈতিক বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিম্ন-মধ্যবিত্তের দুর্দশা, সামাজিক আস্থার সংকট এবং রাজনৈতিক বিভাজন বিদ্যমান, যা নৈতিক সংহতির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

রমজান: সংযমের আলোকে আত্মিক পুনর্জাগরণ ও ঐতিহাসিক শিক্ষা

আপডেট সময় : ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬