ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নারী ক্ষমতায়ন ও আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেছেন। মঙ্গলবার রাজধানীর বনানী কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী ল্যাপটপে একটি বোতাম চেপে বহুল প্রতীক্ষিত এই কর্মসূচির সূচনা করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কার্ডপ্রাপ্ত নারীদের হাতে নির্ধারিত ভাতা পৌঁছে যায়। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনি ইশতেহারে নারীপ্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। আজকের দিনটি আমার জীবনের অন্যতম আনন্দের।’ তিনি আরও বলেন, তাঁর সরকার একটি দায়িত্বশীল সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে দেশের জন্য কাজ করে যাবে।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী ১৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী সংগঠন ও সংস্থার প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

ঢাকার বিভিন্ন বস্তিতে বসবাসকারী ফ্যামিলি কার্ডপ্রাপ্ত কয়েকজন নারী মঞ্চে এসে তাদের প্রতিক্রিয়া জানান এবং সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের মধ্যে একজন, জরিনা বেগম, বলেন যে তিনি জীবনেও ভাবেননি যে এমন একটি কার্ড হাতে পাবেন, যা তার পরিবারের জন্য অনেক সাহায্য বয়ে আনবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের পুলিশপ্রধানের

নারী ক্ষমতায়ন ও আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় : ০৪:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬