ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বিমানবন্দরের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা: বেবিচক চেয়ারম্যানের শাহ আমানত পরিদর্শন

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) আসন্ন অডিট-২০২৬ সামনে রেখে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে এক পরিদর্শন করেন।

মঙ্গলবার পরিদর্শনের সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বিমানবন্দরে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে চেয়ারম্যানকে বিস্তারিত ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।

ব্রিফিং শেষে চেয়ারম্যান বিমানবন্দরের প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর (VOR) স্থাপনাসহ অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এই সময়ে তিনি সম্মানিত যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা সম্পর্কে জানতে চান। প্রাপ্ত মতামতগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

চেয়ারম্যান অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রী দুর্ভোগ কমানো, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং আসন্ন ICAO অডিট সফলভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ICAO নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের হামলায় নিহত বাংলাদেশি দিপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

বিমানবন্দরের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা: বেবিচক চেয়ারম্যানের শাহ আমানত পরিদর্শন

আপডেট সময় : ০৪:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬