ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৬ মার্চ

আগামী ১৬ মার্চ দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই মহৎ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে এই কর্মসূচি উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচিটি চার বছর মেয়াদী হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, এই চার বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৬ মার্চ

আপডেট সময় : ১১:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬