ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সকল বিষয় বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, শুধু জুলাই জাতীয় সনদ নয়, বরং নির্বাচনি ইশতেহারে উল্লেখিত সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষরকে সরকার ধারণ করে এবং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। এমনকি ইশতেহারের বাইরেও যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট পাওয়া গেছে, তাও বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি।

মন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ এবং এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তিনি যারা এই সনদ নিয়ে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, যারা সনদ নিয়ে আপত্তি জানিয়েছে, তাদের উচিত ছিল রিজারভেশন থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করা। মন্ত্রী দৃঢ়ভাবে বলেন, সরকার সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও সংবিধান মেনেই চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬