ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাংবাদিক আবু আলীর ‘সহজ ভাষায় বীমা পাঠ’ বইমেলায় সহজলভ্য

বিশিষ্ট সাংবাদিক আবু আলীর লেখা বীমা বিষয়ক বই ‘সহজ ভাষায় বীমা পাঠ’ এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। এই বইটিতে লেখক বীমা সংক্রান্ত জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন, যা সাধারণ পাঠকের জন্য সহজেই বোধগম্য হবে।

জ্যোতিপ্রকাশ কর্তৃক প্রকাশিত এই বইটি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের বিন্দু প্রকাশ-এর ২৩৭ নম্বর স্টল এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ২৮৫ টাকা হলেও, মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে এটি কেনা যাবে।

‘সহজ ভাষায় বীমা পাঠ’ বইটিতে বীমার মৌলিক ধারণা, এর প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার বীমা, বীমার সুবিধা, বীমা করার পদ্ধতি, গ্রুপ বীমা কীভাবে কাজ করে, পলিসি তামাদি হওয়া, তামাদি থেকে বাঁচার উপায়, বীমা শিল্পের উন্নয়ন, রাজনৈতিক বিবেচনায় অনুমোদন এবং দুর্বল নিয়ন্ত্রক সংস্থার প্রভাব, বীমা করার শর্তাবলী, জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণ, ভালো বীমা কোম্পানি চেনার উপায়, ভূমিকম্পের মতো দুর্যোগের জন্য বীমার গুরুত্ব, বীমার মাধ্যমে পেনশন সুবিধা, কর রেয়াত, এফডিআর-এর মতো বীমা পলিসিতে বিনিয়োগের সুবিধা, বীমার ইতিহাস, বাংলাদেশ ও বীমাশিল্প, ইসলামী বীমা এবং প্রচলিত বীমার সাথে এর পার্থক্য, ইসলামী বীমার উৎস ও প্রেক্ষাপট, এবং গল্পে গল্পে বীমা সহ বীমা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিভাষা সাবলীল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। বইটি শিক্ষানবিশ রিপোর্টার, বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এছাড়া, বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরাও এটি থেকে উপকৃত হবেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত লেখক আবু আলী বর্তমানে দৈনিক আমাদের সময়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এটি তার অষ্টম গ্রন্থ। এর আগে তিনি যথাক্রমে ২০২৫ সালে ‘অর্থনৈতিক পরিভাষা’, ২০২৪ সালে ভ্রমণবিষয়ক ‘প্যারিস থেকে হামবুর্গ’, ২০২৩ সালে ভ্রমণবিষয়ক ‘টেমস থেকে নীলনদ’, ২০২২ সালে শেয়ারবাজার নিয়ে ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ২০২১ সালে ভ্রমণবিষয়ক ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালে ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

সাংবাদিক আবু আলীর ‘সহজ ভাষায় বীমা পাঠ’ বইমেলায় সহজলভ্য

আপডেট সময় : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬