ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু করছে। এই উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হবে।

বিআরটিসি জানিয়েছে, সংস্থার সংশ্লিষ্ট ডিপোগুলো থেকে বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ সেবা চালু করা হয়েছে। বিআরটিসি জনসাধারণকে তাদের এই ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, দাম কমেছে

ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬