ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া শুরু

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া শুরু করেছেন। মঙ্গলবার ঢাকার কড়াইল বস্তি এলাকায় একটি অনুষ্ঠানে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি। আশা করছি, আগামী এক মাসের মধ্যে কৃষক কার্ডও বিতরণ করা হবে। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও আবেগঘন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উদ্বোধনী বোতাম চেপে ৩৭ হাজার ৫৬৭ জনের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে দেন। তিনি উল্লেখ করেন যে, দেশনেত্রী খালেদা জিয়া সরকারের সময়ে নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করা হয়েছিল। সেই শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা নেওয়া হয়েছে। কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। আগামী চার বছরের মধ্যে বাংলাদেশের চার কোটি মানুষকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই দেশ আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। বৈশ্বিক বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো কিছুটা সময় লাগতে পারে, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।’

আজ সকাল ১০টা ৩০ মিনিটে মহাখালী টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হন। সেখানে তিনি উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

কড়াইল বস্তি এলাকার বাসিন্দা বেগম পারভিন, বেগম সমলা, বকুলা বেগম, বেগম জ্যোৎস্না, তসলিমা আখতার, বেগম রাশেদা আখতার, বেগম হোসনা আখতার, রিনা বেগম, বেগম শামসুন্নাহার, রোখসানা আখতার, মোসাম্মাৎ মাহফুজা, বেগম লিনা আখতার, মোসাম্মাৎ সুমি খাতুন, আকলিমা বেগম এবং মিনারা বেগমকে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘এই ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন। এটি নিয়ে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত নির্বিশেষে সবাই এই কার্ড পাবেন, তবে সবাই টাকা পাবেন না। টাকা প্রাপ্তির বিষয়টি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের বিদায়ে ১৫ বছরের ‘জটা’ বিসর্জন দিলেন বিজেপি সমর্থক বানেশ্বর

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া শুরু

আপডেট সময় : ০৯:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬