ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি রক্ষায় মন্ত্রিসভার বিশেষ কমিটি গঠন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকার সাত সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, প্রয়োজন অনুযায়ী কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং নিয়মিত সভা অনুষ্ঠিত হবে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের বিদায়ে ১৫ বছরের ‘জটা’ বিসর্জন দিলেন বিজেপি সমর্থক বানেশ্বর

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি রক্ষায় মন্ত্রিসভার বিশেষ কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬