ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শিক্ষামন্ত্রী ও এডিবি পরিচালকের বৈঠক: কারিগরি ও প্রাথমিক শিক্ষায় জোর

বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপির সঙ্গে এডিবির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সংয়ের এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে গভীর মতবিনিময় করা হয়। এছাড়া, এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি নিয়েও আলোচনা হয়। ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষা খাতে এডিবির চলমান সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এডিবির পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে এডিবির সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

শিক্ষামন্ত্রী ও এডিবি পরিচালকের বৈঠক: কারিগরি ও প্রাথমিক শিক্ষায় জোর

আপডেট সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬