ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস: দুর্যোগ মোকাবিলায় সর্বক্ষণিক প্রস্তুতি ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ কোনো পূর্বঘোষণা দিয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা অত্যাবশ্যক।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে গত মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে আরও যোগ করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যেমন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে, তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার সব উপায় কাজে লাগাতে হবে। এর জন্য সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয়, সৌহার্দ্য ও সম্প্রীতি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

প্রতিবছর ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো’।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আগাম প্রস্তুতির উপর জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের বিদায়ে ১৫ বছরের ‘জটা’ বিসর্জন দিলেন বিজেপি সমর্থক বানেশ্বর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস: দুর্যোগ মোকাবিলায় সর্বক্ষণিক প্রস্তুতি ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬