মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

অক্সিজেন লিকেজ থেকে আগুন আতঙ্ক, শিবচর হাসপাতালে হুড়োহুড়িতে আহত ৫

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার থেকে বিকট শব্দে গ্যাস বের হওয়ায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বের হতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ষষ্ঠ তলার মহিলা ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় হঠাৎ করে সিলিন্ডারের চাবি লিক হয়ে যায়। তীব্র শব্দে গ্যাস বের হতে শুরু করলে মুহূর্তেই ওয়ার্ডটি অন্ধকার হয়ে যায়। আগুনের ভয়ে আতঙ্কিত হয়ে রোগীরা এবং তাদের স্বজনরা সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। এই তাড়াহুড়োর ফলেই পাঁচজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে, তারা আগুনের কোনো আলামত খুঁজে পায়নি এবং সবাইকে আশ্বস্ত করে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা তাদের ওয়ার্ডে ফিরে যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অক্সিজেন বোতলের চাবি লিক হওয়ার কারণেই এমন বিকট শব্দ হয়েছিল এবং এতেই রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগীরা দ্রুত হাসপাতাল ত্যাগ করলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

অক্সিজেন লিকেজ থেকে আগুন আতঙ্ক, শিবচর হাসপাতালে হুড়োহুড়িতে আহত ৫

আপডেট সময় : ০২:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬