মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই বিপ্লবে শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিল্টন উপজেলার সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফরহাদ হোসেন। ফরহাদ শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় মিল্টন ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুলাই বিপ্লবে শহীদদের ন্যায়বিচার নিশ্চিতে বর্তমান নির্বাচিত সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪’ : নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ফটো এক্সিবিশন

জুলাই বিপ্লবে শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬