মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, দুর্বৃত্তরা ফেলে গেল পিস্তল ও অস্ত্র

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম রতন (৪২) চরমিরকামারী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড়ের প্রাণ কোম্পানির গেট সংলগ্ন এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে রতন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারী মোটরসাইকেলে তার পিছু নেয়।

রতন বাড়ির প্রধান ফটকে পৌঁছালে ছিনতাইকারীরা তার চোখে ঝাঁঝালো স্প্রে নিক্ষেপ করে। যন্ত্রণায় চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রতন ও তার পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের একজন তার শরীরের জ্যাকেট খুলে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পড়ে থাকা জ্যাকেট তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন এবং কিছু টাকা উদ্ধার করেন। এরপর বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম রতন ও তার স্ত্রী মোছা. তুলি খাতুন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, দুর্বৃত্তরা ফেলে গেল পিস্তল ও অস্ত্র

আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬