মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মাদারীপুরে আধিপত্যের লড়াই: টর্চলাইটের আলোয় ফের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা থেকে ভোর ১টা পর্যন্ত পৌরসভার ‘নতুন মাদারীপুর’ এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতবোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ‘নতুন মাদারীপুর’ এলাকায় সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদার ও তার ভাই লিটন হাওলাদারের সঙ্গে একই এলাকার মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি নিহত শাকিল মুন্সীর ভাই হাসান মুন্সি ও তার পক্ষের আলামিন চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শাকিল মুন্সী হত্যাকাণ্ডের জের ধরে এই বিরোধ আরও তীব্র হয় এবং প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা ধরে সংঘর্ষ চলে এবং শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। এই কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে আক্তার হাওলাদার ও লিটন হাওলাদারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এছাড়াও, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্তার হাওলাদারের সঙ্গে রুবেল হাওলাদারের বংশের লোকদেরও বিরোধ ছিল। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদার দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং তার সমর্থকরা আশা করেছিল যে তিনি শুনানির দিন জামিনে মুক্তি পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

মাদারীপুরে আধিপত্যের লড়াই: টর্চলাইটের আলোয় ফের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

আপডেট সময় : ১২:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬