মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বিএনপি এমপি কর্তৃক জেলগেট থেকে আওয়ামী লীগ নেতাকে বরণ

জামিন পাওয়ার পর বিএনপির একজন সংসদ সদস্য (এমপি) কর্তৃক আওয়ামী লীগের এক নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, ফরিদপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি শহিদুল ইসলাম খান (বাবুল) মুক্তির পর আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম. ম. সিদ্দিক মিয়াকে জেলগেটে উষ্ণ অভ্যর্থনা জানান।

রবিবার দুপুরে সিদ্দিক মিয়া মুক্তি পাওয়ার পর এমপিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। এ সময় জেলগেটে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ উদযাপন করতে দেখা যায়। ম. ম. সিদ্দিক মিয়া ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।

কারামুক্তির পর ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

বিএনপি এমপি কর্তৃক জেলগেট থেকে আওয়ামী লীগ নেতাকে বরণ

আপডেট সময় : ১২:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬