ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

বিদেশি মদ রাখার মামলায় কণ্ঠশিল্পী আসিফের রায় আজ

চার বোতল বিদেশি টাকিলা মদ নিজের জিম্মায় রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করবেন।

সোমবার (আজ) এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ৩ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার পান্থপথে অবস্থিত আসিফ আকবরের নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় তার কার্যালয় থেকে চারটি বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। এই মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডি উপপরিদর্শক মো. জামাল উদ্দিন এই মামলায় আসিফ আকবরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এই মামলায় তিনজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

বিদেশি মদ রাখার মামলায় কণ্ঠশিল্পী আসিফের রায় আজ

আপডেট সময় : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬