ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

পিরোজপুরে ২৪ কোটি টাকা নিয়ে ‘পরিবর্তন সঞ্চয়’ মালিক উধাও: শত শত গ্রাহক নিঃস্ব

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় গ্রাহকদের প্রায় ২৪ কোটি টাকা আত্মসাৎ করে ‘পরিবর্তন সঞ্চয় সমিতি’র মালিক সৌরভ উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত গ্রাহক তাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে দিশাহারা হয়ে পড়েন।

জানা গেছে, উপজেলার সোহাগদাল গ্রামের নিজ বাড়িতে সৌরভ গত ১৯ বছর ধরে ‘পরিবর্তন সঞ্চয় সমিতি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় ও বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। গ্রামের সহজ-সরল মানুষ তার কথায় বিশ্বাস করে নিজেদের সর্বস্ব এই সমিতিতে জমা রেখেছিলেন।

দীর্ঘদিন ধরে গ্রাহকেরা সেখানে টাকা জমা রাখলেও হঠাৎ করেই শনিবার সকালে তারা প্রতিষ্ঠানের অফিস বন্ধ দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানা যায়, সৌরভ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এতে শত শত গ্রাহক তাদের জীবনের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

ভুক্তভোগী গ্রাহকেরা জানান, কেউ জমি বিক্রি করে, কেউ প্রবাসের কষ্টার্জিত অর্থ এবং কেউবা সারা জীবনের সঞ্চয় এই সমিতিতে জমা রেখেছিলেন। এখন হঠাৎ করে প্রতিষ্ঠানের মালিক উধাও হয়ে যাওয়ায় তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। গ্রাহক লালচান ভারাক্রান্ত কণ্ঠে বলেন, এই সমিতির জমানো টাকা দিয়েই ঈদের বাজার করার কথা ছিল। এখন আর তাদের ঈদ হবে না।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সৌরভকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্যকুমার: চাপ সামলাতে প্রস্তুত ভারত

পিরোজপুরে ২৪ কোটি টাকা নিয়ে ‘পরিবর্তন সঞ্চয়’ মালিক উধাও: শত শত গ্রাহক নিঃস্ব

আপডেট সময় : ০৬:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬