মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর বক্তব্যে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান, রাশেদ খাঁনের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বক্তব্য শুরু করতেই উপস্থিতদের একাংশ থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। বুধবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্লোগানের জবাবে রাশেদ খাঁন বলেন, ‘আমার বক্তব্যের শুরুতেই আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি এটাকে স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন।’ তিনি আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাইযোদ্ধা ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল হয়। উপস্থিতদের একাংশের অভিযোগ ছিল, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। সেই সময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির নদীগুলো শুকিয়ে যাচ্ছে: পানির স্তর নেমেছে রেকর্ড তলানিতে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর বক্তব্যে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান, রাশেদ খাঁনের প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬