মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমেন মেহেদী, তার স্ত্রী ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং সংগঠনটির আরও চারজন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরি সরকার। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শান্তা ফারজানা ও মোমেন মেহেদীর জামিন শুনানি ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সিদ্ধান্তের পর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেস ক্লাবের সামনে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। মিছিলের প্রতিবাদ জানালে আসামিরা দেশি ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, এসএস পাইপ ও চেয়ার নিয়ে হামলা চালান। প্রধান আসামি শান্তা ফারজানা এসএস পাইপ দিয়ে আল নূর মোহাম্মদ আয়াসের মাথা, মুখমণ্ডল ও দুই হাতে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় জুলাইযোদ্ধা মহসিন, আশরাফুল, তাওহীদ এবং মামলার বাদী বাবুল সরদারও আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা ও মোমেন মেহেদী পূর্বে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেআইনিভাবে প্রবেশ করে শেখ হাসিনাকে বৈধ এবং তারেক রহমানকে অবৈধ আখ্যা দিয়ে স্লোগান দিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির নদীগুলো শুকিয়ে যাচ্ছে: পানির স্তর নেমেছে রেকর্ড তলানিতে

সন্ত্রাসবিরোধী আইনে নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

আপডেট সময় : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬