ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

জামালপুরে সাংবাদিকের বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট

জামালপুর শহরে সাংবাদিক আশিক মাহমুদের বাড়িতে দরজার তালা কেটে ১২ ভরি স্বর্ণের অলংকারসহ নগদ দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুর শহরের মিয়াপাড়ায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক আশিক মাহমুদ সাপ্তাহিক জামালপুরের কথা’র সম্পাদক।

সাংবাদিক আশিক মাহমুদ বলেন, আমার স্ত্রী মুক্তা বেগম ঢাকায় গেছে। আমি কাজের জন্য বাসা থেকে বের হই। ফাঁকা বাসা পেয়ে দেয়াল টপকে দরজার তালা ভেঙ্গে ঘরের প্রবেশ করে চোর। স্টিলের আলমিরার তালা ও ড্রয়ারের লক ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চোর গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন, চার শ্রমিক অসুস্থ

জামালপুরে সাংবাদিকের বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট

আপডেট সময় : ১০:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬