ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

এনসিপি নেতা মুনতাসিরকে স্থায়ী অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১২ অক্টোবর দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

তখন তাকে কেন স্থায়ী অব্যাহতি দেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। পরে অভিযোগের বিষয়ে ব্যাখা দেন মুনতাসির। কিন্তু তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবার দল থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।

এনসিপি থেকে অব্যাহতি দিয়ে মুনতাসিরকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, “গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এ বিষয়ে গত ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দিয়েছেন। তবে আপনার  ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

এনসিপি নেতা মুনতাসিরকে স্থায়ী অব্যাহতি

আপডেট সময় : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫