ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

গোপালগঞ্জে খাদে নছিমন: চালক নিহত, গুরুতর আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন খাদে পড়ে গেলে এর চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিমন চালকের নাম বিপ্লব বিশ্বাস (৩০)। আহত দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম আল মামুন দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগতির নছিমনটি এরপর সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে চালক বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং নছিমনে থাকা অপর দুই যাত্রী গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহত বিপ্লব বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পগুলোতে পেট্রোলের দেখা নেই, গ্রাহকদের ভোগান্তি

গোপালগঞ্জে খাদে নছিমন: চালক নিহত, গুরুতর আহত ২

আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬