মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানকৃত মালামাল নিলামের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কিশোরগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক ফোরাম, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের হামলা চরম অন্তরায়। অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক হলেন— বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

ঘটনার বিবরণে জানা যায়, পাগলা মসজিদের দানকৃত মালামাল নিলাম প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারসাজি ও কম দামে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। গত বৃহস্পতিবার আসরের নামাজের পর সেই নিলাম প্রক্রিয়ার সংবাদ সংগ্রহ করতে যান চারজন সাংবাদিক। এ সময় ওই সিন্ডিকেটের সদস্যরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ‘মব’ তৈরি করে তাদের পিটিয়ে গুরুতর আহত করে। পরে মসজিদের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে জীবন ও মনা নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬