ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ: কুড়িগ্রামের উলিপুরে শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার বড় একটি এলাকায় আগামীকাল শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনে জরুরি মেরামতের কাজ পরিচালনার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এই সংস্কার কাজ চলাকালীন উলিপুর পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই এবং আংশিকভাবে পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নের গ্রাহকরা বিদ্যুৎ সেবা পাবেন না।

পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ টি এম তারিকুল ইসলাম জানান, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে ইফতারে স্যালাইন ভেবে বিষপান: একই পরিবারের ৩ জন হাসপাতালে

জরুরি রক্ষণাবেক্ষণ: কুড়িগ্রামের উলিপুরে শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১১:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬