ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ের বাস, মুসল্লিদের তৎপরতায় প্রাণরক্ষা

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বিয়ের বাস সড়কের পাশের গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নিকটস্থ মসজিদের মুসল্লিদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাসটি যশোর থেকে বাগেরহাটের কালিবাড়ি এলাকার দিকে যাচ্ছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে বাসটি ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় পাশের মসজিদে জুমার নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছিলেন। দুর্ঘটনার শব্দ শুনে তারা এবং স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদে পড়ে যাওয়ার পর বাসের ভেতরে যাত্রীরা আটকা পড়েন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লি ও স্থানীয়রা কোনো বিলম্ব না করে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং বাসে আটকে পড়া নারী ও শিশুসহ সকল যাত্রীদের একে একে নিরাপদে বের করে আনেন। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও দ্রুত উদ্ধারের কারণে বড় কোনো বিপর্যয় ঘটেনি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই যদি মসজিদের মুসল্লি ও এলাকাবাসী দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন, তবে হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা ছিল। এই মানবিক ও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে এলাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ের বাস, মুসল্লিদের তৎপরতায় প্রাণরক্ষা

আপডেট সময় : ১১:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬