মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা: ফতুল্লায় জেলা আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েলের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিয়মিত মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত হাবিব বিগত সরকারের আমলে কাশীপুর এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে তাকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক ওই এমপির সঙ্গে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। রাজনৈতিক জীবনে হাবিব একসময় সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পান।

অভিযানের বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা: ফতুল্লায় জেলা আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬