মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছেন।

গুলিবিদ্ধ মনোয়ারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণ করা একটি জমি রয়েছে। ওই জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করেন জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা। নিরিবিলি হওয়ায় জমির সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই মাদক সেবন করতেন। সম্প্রতি ওই জমিতে সবজি চাষের উদ্দেশ্যে বাঁশ দিয়ে সীমানা নির্মাণের কাজ শুরু করলে মাদকসেবীরা এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে পাশে থাকা মনোয়ারার পায়ে লাগে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এ ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে, তদন্ত পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬