মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আরাকান আর্মির জিম্মি থেকে মুক্তি পেল ৩ বাংলাদেশি, বিজিবি’র হস্তক্ষেপে ঘরে ফিরল কিশোরেরা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হওয়া তিন বাংলাদেশি কিশোরকে অবশেষে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে আরাকান আর্মি কিশোরদের বিজিবি’র কাছে হস্তান্তর করে। এই ঘটনায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো পরিবারগুলোর।

ফিরিয়ে আনা বাংলাদেশিরা হলেন মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) এবং মো. জনি মিয়া (২২)। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে মো. বাপ্পিকে এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী নদী সংলগ্ন সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে ওসমান গনি রাব্বি ও মো. জনি মিয়াকে বিচ্ছিন্নতাবাদী এই সশস্ত্র সংগঠনটি আটক করে নিয়ে গিয়েছিল।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছিল। দীর্ঘ প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে শুক্রবার দুপুরে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া তিনজনের সঙ্গে তাদের স্বজনদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে এবং প্রাথমিক প্রক্রিয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বিজিবি’র পেশাদারিত্ব এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

আরাকান আর্মির জিম্মি থেকে মুক্তি পেল ৩ বাংলাদেশি, বিজিবি’র হস্তক্ষেপে ঘরে ফিরল কিশোরেরা

আপডেট সময় : ১০:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬