মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কৃত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল ও ছাত্রদলের মোট ৯ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার দুপুরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট জেলা কমিটিগুলো এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বগুড়া জেলা যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল ইসলাম এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের যৌথ সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না এবং যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই অভিযোগে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ এবং ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬