মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল: আতঙ্কিত নগরবাসী, জড়িতরা এখনও অধরা

সিলেট মহানগরীতে প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ দুটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় তোলপাড় শুরু হলেও এখন পর্যন্ত জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অপরাধীদের শনাক্ত করা সম্ভব হলেও তারা বর্তমানে শহরের বাইরে আত্মগোপনে থাকায় তাদের ধরা যাচ্ছে না।

জানা গেছে, সম্প্রতি নগরীর হাউজিং এস্টেট এবং সাগরদিঘির পাড় এলাকায় অত্যন্ত পরিকল্পিত ও ‘ফিল্মি স্টাইলে’ পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে সাগরদিঘির পাড় এলাকায় ঘটে যাওয়া ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে মোটরসাইকেলে আসা দুই যুবক গতিরোধ করে। হেলমেট পরিহিত চালকের পেছনে থাকা অন্য যুবকের হাতে ছিল বড় ধারালো দা। তারা ওই নারীর ব্যাগ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধস্তাধস্তি চলাকালে ছিনতাইকারীরা ওই নারীর হিজাব ধরে টানাটানি করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে পালিয়ে যায়।

এসব ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে সিলেটে ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ জামে মসজিদের একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “অল্প কয়েকদিনের ব্যবধানে সিলেটে বেশ কিছু দুঃখজনক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার কোনো কোনোটি দিনের বেলায় সংঘটিত হয়েছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি স্পষ্ট করে বলছি, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।” একই সঙ্গে তিনি নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত যেন ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের ধরতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমরা ছিনতাইকারীদের শনাক্ত করতে পেরেছি। তবে তারা বর্তমানে শহর ছেড়ে বাইরে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগছে।”

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল: আতঙ্কিত নগরবাসী, জড়িতরা এখনও অধরা

আপডেট সময় : ১০:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬