মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আত্মগঠনের কর্মশালা ও ইফতারে ফুলকুঁড়ির মিলন

“নিজেকে গড়াই পৃথিবীকে গড়ার প্রথম সোপান” – এই শ্লোগানকে ধারণ করে সিলেট মহানগরীতে ফুলকুঁড়ি আসরের উদ্যোগে একটি বিশেষ কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্ম-উন্নয়ন, নৈতিকতা এবং দায়িত্ববোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আরও যোগ্য করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার আয়োজিত এই কর্মশালায় শাখা পরিচালক জুনাইদ আহমেদ জিসান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন এবং শাখা সহকারী পরিচালক আবুল কাশেম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য প্রাক্তন অর্থসম্পাদক মোজাম্মেল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী ফারহান আহমেদ এবং প্রাক্তন সহকারী পরিচালক আবিদ সালমান।

বক্তারা তাঁদের বক্তব্যে ব্যক্তি জীবনে আদর্শ, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা বলেন, একজন ব্যক্তি যখন নিজেকে উন্নত ও যোগ্য করে তুলতে সক্ষম হন, তখনই তিনি সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

কর্মশালায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল করার উপায়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে, দেশ, জাতি ও সংগঠনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর সকলে একসাথে ইফতারে অংশ নেন এবং কর্মশালার পরিসমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ

আত্মগঠনের কর্মশালা ও ইফতারে ফুলকুঁড়ির মিলন

আপডেট সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬