ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার প্রতি জামায়াতের শোক ও সংহতি: দূতাবাসে শোক বইয়ে সই করলেন সেক্রেটারি জেনারেল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাতে ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে সই করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরের পর মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতায় অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত। এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা উভয়েই ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

ইরানের সর্বোচ্চ নেতার প্রতি জামায়াতের শোক ও সংহতি: দূতাবাসে শোক বইয়ে সই করলেন সেক্রেটারি জেনারেল

আপডেট সময় : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬