ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

উল্লেখ্য, এর আগে গত সোমবারই স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই বর্ধিত দাম আবার কমিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনা হলো। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নতুন দাম কার্যকর থাকবে। অলঙ্কারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি ও ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর ধরে পত্রিকা বিলি: কাপ্তাইয়ের মোহাম্মদ হোসেনের জীবনসংগ্রামের গল্প

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

আপডেট সময় : ১২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬