ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি রাষ্ট্রীয় এই বাসভবন ও কার্যালয়ে পৌঁছান। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে কার্যভার গ্রহণ করলেও তিনি বঙ্গভবনে স্থায়ীভাবে থাকছেন না; বরং জাতীয় সংসদের স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনেই তিনি অবস্থান করবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন এবং এর দুই দিন পর তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
রিপোর্টারের নাম 






















