ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রবেশ ও প্রথম দিনের দায়িত্ব পালনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার।

বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর ধরে পত্রিকা বিলি: কাপ্তাইয়ের মোহাম্মদ হোসেনের জীবনসংগ্রামের গল্প

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

আপডেট সময় : ১২:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬