ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিএনপি শাসনে নারী নিপীড়ন-ধর্ষণ বৃদ্ধি, সুশীল সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এনসিপি’র ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সম্প্রতি শাপলা কলিতে ভোট দেওয়ার জেরে নোয়াখালীর হাতিয়ায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন এবং শিশু ধর্ষণের মতো ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গুরুতর পরিস্থিতিতেও দেশের সুশীল সমাজ এবং নারী অধিকার কর্মীরা রহস্যজনকভাবে নীরব রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি মানুষের অধিকার আদায়ে কখনোই চুপ থাকবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমান রাষ্ট্রপতি যিনি আগে ‘জয় বাংলা’ বলে তাঁর বক্তব্য শেষ করতেন, এখন তিনি ‘জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ যেন এই ধারাতেই চলছে। শুধু ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে। একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বিএনপি শাসনে নারী নিপীড়ন-ধর্ষণ বৃদ্ধি, সুশীল সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬