ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

এনসিপিসহ সমমনা দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার (মিউচ্যুয়াল) ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এনসিপি একটি দলের কাছে ২০টি আসন চেয়েছে, জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি। আমরা জোট করবো না। তবে মিউচ্যুয়ালি প্রার্থী দেবো। অর্থাৎ এক দল প্রার্থী দিলে কোনও আসনে অন্য দল দেবো না।’

ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কী আলোচনা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আমাদের এখানে দলের সংখ্যা আরও বাড়তে পারে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই করার জন্য স্মারকলিপি দেবো। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। নির্বাচনে নিয়ে তফসিলের পর সিদ্ধান্ত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

এনসিপিসহ সমমনা দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে জামায়াত

আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫