ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিলুপ্ত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের জায়গায় ‘মুজিব পাবলিক টয়লেট’ নাম দিয়ে একটি ব্যানার টাঙিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকালে নগরের কুমারপাড়া এলাকার ওই স্থানটিতে সংগঠনটির জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা এই ব্যানার স্থাপন করেন।

ব্যানারে লেখা রয়েছে, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’

উল্লেখ্য, গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনকারীরা বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টি গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে একই বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যার ফলে কার্যালয়টির কোনো অস্তিত্ব আর নেই।

এর আগে, গত শুক্রবার রাতে এই ধ্বংসস্তূপের সামনে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টাঙিয়েছিল। পরদিন সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই ঘটনার পর এবার ‘পাবলিক টয়লেট’ লেখা ব্যানারটি টাঙানো হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেবো না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ

আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬