ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দুটি ক্রুজ মিসাইল ভূপাতিত করলো সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ মিসাইল এবং নয়টি ড্রোন ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলখারজ জেলায় দুটি ক্রুজ মিসাইল শনাক্তের পর সেগুলো ধ্বংস করা হয়েছে।’

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, সৌদির আকাশসীমায় প্রবেশ করা মাত্রই নয়টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সহকারী সচিবের ঢাকা সফর: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

দুটি ক্রুজ মিসাইল ভূপাতিত করলো সৌদি আরব

আপডেট সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬