চায়নিজ পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের প্রতিরক্ষা সিনিয়র অ্যাটাশে কর্নেল দু সিনশেংয়ের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চীনা সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
রিপোর্টারের নাম 






















