ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নেত্রকোণায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জমি দখলের অভিযোগ: রোজ মেডিক্যাল হলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোণার পূর্বধলায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা সদরের খাদ্য গুদাম রোড এলাকার ‘রোজ মেডিক্যাল হল’-এর মালিক শাহীন তালুকদারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গত ২২ জুলাই উপজেলা সদরের পাটবাজার এলাকার বাসিন্দা মোস্তফা মামুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালে তৎকালীন সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বধলা বাজারের মুরগি মহালসংলগ্ন সরকারি জায়গার দুটি গাছ কেটে ফেলেন শাহীন তালুকদার। একই সঙ্গে সরকারি জমির একটি অংশ দখল করে নিজের বসতবাড়ির দেয়ালের একাংশ ও সীমানাপ্রাচীর নির্মাণ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও সেই নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজ শেষ করা হয়। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করা এবং অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে জমি দখলমুক্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত শাহীন তালুকদার সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি আমার নিজস্ব জমিতে বসতবাড়ি নির্মাণ করছি। সেখানে ছোট ছোট জিগার গাছ ছিল, সেগুলো কেটেছি। তদন্তে যদি প্রমাণ হয় যে আমার নির্মাণাধীন বাড়ি সরকারি জমির ওপর রয়েছে, তাহলে আমি নিজেই সেটি ভেঙে ফেলব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ: মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে উদ্বেগ

নেত্রকোণায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জমি দখলের অভিযোগ: রোজ মেডিক্যাল হলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

আপডেট সময় : ০৪:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬