ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নওগাঁয় শিক্ষককে পিষে মারল ইটভাটার ট্রাক্টর, বিক্ষোভে পুড়ল ৪ ট্রাক্টর ও ভেকু

নওগাঁয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (৩০) নামে এক কোচিং সেন্টারের শিক্ষকের মৃত্যু হয়েছে। একটি ইটভাটার মাটিবাহী বেপরোয়া ট্রাক্টর চাপায় এই শিক্ষকের প্রাণহানি ঘটে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা সড়ক অবরোধ করে এবং ইটভাটার চারটি ট্রাক্টর ও একটি এক্সকাভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন একই ইউনিয়নের কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, নিহত রিমন হোসেন এদিন দুপুরে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আড়চা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি বেপরোয়া ট্রাক্টর তাকে সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই রিমন হোসেনের মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। তারা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটার চারটি ট্রাক্টর এবং একটি এক্সকাভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সদর উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতাকে ইটভাটা ভেঙে দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন এবং এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান বলেন, ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহত শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শিক্ষককে পিষে মারল ইটভাটার ট্রাক্টর, বিক্ষোভে পুড়ল ৪ ট্রাক্টর ও ভেকু

আপডেট সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬