চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাজাপুর বিওপি (সীমান্ত আউটপোস্ট) এলাকার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২২০ পিস এই নিষিদ্ধ কীট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ৭১/৯-এস এর মাত্র ৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে। রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টাক্ষেত থেকে কীটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় ডিএন টাইট কীটের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এই ধরনের অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবি সর্বদা সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















