ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পাহাড় ধ্বংস করে রিসোর্ট নির্মাণ নয়, পরিবেশবান্ধব পর্যটনেই জোর: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পরিবেশবান্ধব পর্যটন (ইকো-ট্যুরিজম) গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পাহাড় কেটে কোনো প্রকার রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ মেনে নেওয়া হবে না। পাহাড়ের পরিবেশ বিনষ্টকারী কোনো উন্নয়ন প্রকল্পের প্রতি সরকারের সমর্থন থাকবে না।

মঙ্গলবার (আজ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পাহাড়ের নিজস্ব সৌন্দর্য রক্ষা করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন যতটুকু প্রয়োজন, তা অনেকাংশে সম্পন্ন হয়েছে। তবে, যেখানে অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেখানে উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার অভাব উন্নয়নের গতি কমিয়ে দেয় উল্লেখ করে মন্ত্রী সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি উন্নয়নমূলক কাজে পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় রাখা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা অপরিহার্য।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উন্নয়নের নামে কেবল প্রকল্প তৈরি করে অর্থ অপচয়ের দিন শেষ। যেখানে প্রয়োজন নেই, সেখানে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। প্রতিটি কাজের গুণগত মান ও সঠিক তদারকি নিশ্চিত করতে হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মেসবাহুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মো. হারুন-অর-রশীদ এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুসলেহ্ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

পাহাড় ধ্বংস করে রিসোর্ট নির্মাণ নয়, পরিবেশবান্ধব পর্যটনেই জোর: পার্বত্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬